Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন

Advertisement

Icon

মো. রেজাউল করিম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৩ পিএম

বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন

মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

Advertisement

যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে নির্যাতনে নিহত গৃহবধূ তাসমীম আক্তার মীম হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামে মিমের দাফনের আগে তার কফিন সামনে রেখে এ মানববন্ধন করা হয়।

এ সময় তারা মিমের হত্যাকারী হিসেবে স্বামীসহ তার শাশুড়ির ফাঁসির দাবি জানানো হয়। নিহত মিম মিরপুর উপজেলার কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. মহিবুল আলম মেয়ে।

নিহত মিমের বাবা জানান, চার বছর আগে দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত জিন্না মোল্লার ছেলে এজাজ আহম্মেদ বাপ্পীর সাথে মিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে বাপ্পীর মা এবং বাপ্পী মিমের ওপর নির্যাতন চালাত। 

গত ১ সেপ্টেম্বর মোটরসাইকেলের দাবি তুলে মিমকে বেধড়ক পিটিয়ে আহত করে, কাউকে কিছু না জানিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে চলে যায় বাপ্পী। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় মিমের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মিমকে খুঁজে পান। পরদিন অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত মঙ্গলবার  হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 

Advertisement

যৌতুক নির্যাতন

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম