‘পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পন্নতা অর্জন করতে হবে’
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পন্নতা অর্জন করতে হবে। আর এ যাত্রা শুরু হবে ফরিদপুর থেকে। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পেঁয়াজের জন্য ফরিদপুরে কোল্ডস্টোরেজ করা হবে।
মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার পেঁয়াজ সম্পর্কে আলোকপাত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায়- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ. রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হজরত আলী, কৃষক আ. জলিল শেখ, বক্তার হোসেন খান, আইনজীবী শিপ্রা গোস্বামী, কৃষক আ. আজিজ তালুকদার, ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, সাংবাদিক পান্না বালা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্যবসায়ী কেরামত আলী ফকির, শাহীন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
