Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সখীপুরে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগ সভাপতি জেলে

Advertisement

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ পিএম

সখীপুরে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগ সভাপতি জেলে

টাঙ্গাইল

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত তাদের জেলহাজতে পাঠায়।

আটককৃতরা হল- উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু বকরের ছেলে বাচ্চু সিকদার (৫৫), একই ওয়ার্ডের মৃত হুরমুজ আলীর ছেলে শামসুল হক (৫৪), তার ভাই রউফ সিকদার (৫০), আবুল হোসেনের ছেলে আবুল কাশেম (৪৫) এবং মৃত ইসমাইল সিকদারের ছেলে হক সিকদার (৪৪)। বাদী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন সখীপুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচতারা মার্কেটের দ্বিতীয় তলায় নির্মাণকাজ শুরু করেন ওই মার্কেটের কর্তৃপক্ষ। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার ও তাদের লোকজন জোরপূর্বক দখল ও চাঁদা দাবি করেন। এ ঘটনায় সামাদ সিকদার বাদী হয়ে ৭ জনকে আসামি করে ৪৪৭, ৪৪৮, ৩৮৫, ৩৮৬, ৫০৬/৩৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সখীপুর এ মামলা করেন। বৃহস্পতিবার সকালে ওই মামলার ৭ আসামির মধ্যে ৬ জন আত্মসমর্পণ করতে যায়। এ সময় ৫ জনকে জেলহাজতে পাঠায় আদালত।
 

Advertisement

টাঙ্গাইল সখীপুর

Advertisement

আরও পড়ুন

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

কেক রেখে পালাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম