Logo
Logo
×
   

সারাদেশ

আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, দম্পতি আটক

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ এএম

আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, দম্পতি আটক

চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার রাতে নগরীর আগ্রাবাদে সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। 

তবে মূল অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম যুগান্তরকে বলেন, ভিকটিম তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে গতকাল রাত ৮টার দিকে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে নিয়ে আসেন। পাশের বাসায় থাকেন চান্দু মিয়া। একপর্যায়ে ওই তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন চান্দু মিয়া। 

তিনি বলেন, এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার ভোরে ওই এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর। 

এসআই নুরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে চান্দু মিয়া পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে বলে জানান তিনি।  

ধর্ষণ তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম