Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৬:১৮ পিএম

রাজশাহীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

Advertisement

রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের বলিয়াডাং গ্রামে এ ঘটনা ঘটে। আদিবাসী ওই স্কুলছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী গ্রামে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করেছেন। পুলিশ বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে আল-আমিনকে (১৭) গ্রেফতার করেছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবম শ্রেণির ওই আদিবাসী ছাত্রী (১৪) শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বলিয়াডাং গ্রামে শিক্ষকের বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে ধানক্ষেতের আইলের ওপর একা পেয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে আল আমিন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আল-আমিন পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম