Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১০:৩০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

ধর্ষণ

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে শাহাদাত হোসেন রিশাদ (২০) নামে এক যুবক। আর এ ধর্ষণের ঘটনায় রোববার বিকালে চৌদ্দগ্রাম থানায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহাদাত হোসেন রিশাদকে আটক করে। আটক রিশাদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জন চাকমা বলেন, উপজেলার ছোটখীল গ্রামের ওই তরুণীর সঙ্গে রিশাদের ১৫ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এর সূত্রে ধরে রিশাদ ওই তরুণীকে ৯ অক্টোবর কৌশলে রিশাদের চাচাতো ভাইয়ের ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে তরুণীকে বিয়ে না করে টালবাহানা করে বাড়িতে পাঠিয়ে দেয়। রোববার বিকালে তরুণীর মা চৌদ্দগ্রাম থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহাদাত হোসেন রিশাদকে গ্রেফতার করে।
 

Advertisement

কুমিল্লা ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম