Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১০:৪৭ এএম

গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ধর্ষণ, যুবক গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে এক বিধবা নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ওই নারী বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

জাকির উপজেলার কালাইকান্দি গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই নারী তার নিজ বাড়ি থেকে খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এক ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় করতে যাচ্ছিলেন। পথে জাকির হোসেনের সঙ্গে দেখা হয় তার। জাকির তার পূর্ব পরিচিত।

পথে ওই নারীকে একা যেতে দেখে গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার কথা বলে জাকির তাকে মোটরসাইকেলে তোলে।

পরে খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের মো. আবদুল কুদ্দুছ মিয়ার বসতবাড়ির পূর্ব পাশে একটি লাউ ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিম ও জাকির হোসেনকে থানায় নিয়ে আসে।

কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাকিরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

গন্তব্য ধর্ষণ নারী যুবক গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম