Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘরের তালা ভেঙে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, কিশোর আটক

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ১০:৪১ এএম

ঘরের তালা ভেঙে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, কিশোর আটক

ফাইল ছবি

Advertisement

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ঘরের তালা ভেঙে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ।

গ্রেফতার কিশোর মিরাজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর আদর্শপাড়ার মন্তাজ মৃধার ছেলে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধী শিশু ও তার বোনকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর আদর্শপাড়া গ্রামের বাড়িতে দাদির কাছে রেখে তার বাবা-মা ঢাকায় গার্মেন্টে চাকরি করেন।  তারা ঢাকায় ভাড়া বাসায় থাকেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই প্রতিবন্ধী শিশুকে ঘরে তালা দিয়ে রেখে দাদি পাশে নাজিরপুর বাজারে কেনাকাটা করতে যান।

প্রতিবেশী বখাটে মিরাজ এ সময় ঘরের তালা ভেঙে ওই শিশুটিকে ধর্ষণ করে।  এসময় কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে মিরাজ দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ মিরাজকে আটক করে।

গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে শিশু ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

নাটোর গুরুদাসপুর প্রতিবন্ধী শিশু নিপীড়ন

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম