Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধামাচাপা দেয়ার চেষ্টা

Advertisement

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১০:৫২ পিএম

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধামাচাপা দেয়ার চেষ্টা

Advertisement

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী শালিসকারকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাঁও গ্রামের প্রতিবন্ধী তরুণীকে ৪ ডিসেম্বর রাতে স্থানীয় আজিজুল মৃধার ছেলে রাসেল মৃধা জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয় মোহাম্মদ আলী জমাদ্দার টর্চ লাইটের আলোতে রাসেলকে ধর্ষনরত অবস্থায় দেখতে পায়। এ সময় রাসেল দ্রুত পালিয়ে যায়। পরে ধর্ষণের ঘটনাটি স্থানীয়দের মাঝে জানাজানি হলে স্থানীয় শালিস কারক হারুন জমাদ্দার ও মজিবুর মৃধা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

ধর্ষণের ঘটনাটি থানা পুলিশের নজরে আসলে মঙ্গলবার ঘটনার প্রাথমিক সত্যতার সংবাদে টঙ্গীবাড়ী থানা ওসির পরামর্শে প্রতিবন্ধী তরুণীর পিতা রাসেল মৃধা ও শালিসকারক হারুন জমাদ্দার ও মজিবুর মৃধার বিরুদ্ধে ধর্ষণ ও সহায়তার দায়ে মামলা দায়ের করেন।

টঙ্গীবাড়ী থানার ওসি হারুন-উর-রশিদ জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে শালিসকারকরা। পরে আমি নিজে প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মেয়েটির পিতার দায়েরকৃত মামলা নিয়েছি।

Advertisement

মুন্সীগঞ্জ

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

১৪ জনের বিরুদ্ধে মামলা ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

সালিশ বৈঠক শেষে থানার গেটে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম