Logo
Logo
×
   

সারাদেশ

কিশোরীকে ধর্ষণ চেষ্টাকালে হাতেনাতে রাজমিস্ত্রি আটক

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩২ পিএম

কিশোরীকে ধর্ষণ চেষ্টাকালে হাতেনাতে রাজমিস্ত্রি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার সময় মোশারফ হোসেন (২৪) এক রাজমিস্ত্রিকে হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। রোববার রাতে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গুচ্ছগ্রামের নির্মাণ কাজের সুবাদে একই এলাকার আবদুস সালামের ছেলে রাজমিস্ত্রি মোশারফ হোসেন ওই কিশোরীর ওপর কুনজর দেয়। রোববার রাত সাড়ে ৮টায় কিশোরী তার বাড়ির পাশের ভাইয়ের বাড়িতে একা টিভি দেখছিল। এ সময় মোশারফ হোসেন কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট মোশারফ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লম্পট রাজমিস্ত্রি মোশারফকে আটক করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোশারফকে সোমবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান।

গাইবান্ধা রাজমিস্ত্রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম