Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

Advertisement

Icon

নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৮ পিএম

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

Advertisement

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার গোলাম গাউসকে (৪৮) গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার দুপুরে তাকে নতুন কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম গাউস ফতুল্লা থানার মাসদাইর গাবতলী এলাকার মৃত আব্দুল খায়েরের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন যুগান্তরকে জানান, গাউসের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যার মধ্যে একটি তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা। 

ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ বিল না দেয়ায় তার বিরুদ্ধে বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা করেছিলেন। সেই মামলা একটি বিচারাধীন ও আরেকটির সাজা হয়েছে। তাকে গ্রেফতারের পর সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

Advertisement

গোলাম গাউস ফুটবল

Advertisement

আরও পড়ুন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব সম্পন্ন

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

বর্ষা এলেই শুরু হয় ভাঙন, ঢেউ গিলে খায় ফসলি জমি!

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম