Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০১:৩৬ পিএম

ঠাকুরগাঁওয়ে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

ফাইল ছবি

Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শ্মশানঘাটের কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৮টার দিকে উপজেলার কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্মশানঘাট কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

ওই এলাকার ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালীমন্দিরে প্রণাম জানাতে যান তারা। এ সময় তারা দেখেন, কালীমন্দিরের কালীপ্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে।

পরে স্থানীয়রা প্রশাসনের কাছে খবর দেয়। খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে।

Advertisement

ঠাকুরগাঁও প্রতীমা ভাংচুর

Advertisement

আরও পড়ুন

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম