Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হোমনায় বুদ্ধিপ্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগ,আটক ৪

Advertisement

Icon

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৯:০৭ পিএম

হোমনায় বুদ্ধিপ্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগ,আটক ৪

ধর্ষণ

Advertisement

কুমিল্লার হোমনায় এক বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৯ ডিসেম্বর রাত অনুমান ২টায় উপজেলার আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছিল। পরে ঘটনা জানাজানি হলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিমের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ চারজন আসামিকে আটক করে পুলিশ।

 

আটককৃতরা হলো- মো. হাসান (২৭), মো. রাসেল (২০), ইউসুফ প্রকাশ বাদশা (২৫) ও সোহাগ মিয়া (১৬)। শনিবার সকালে ভিকটিম বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। মামলা নং-৬ তারিখ ৯/১/২০২১ খ্রি.।

শনিবার বিকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম যুগান্তর প্রতিনিধিকে জানান, গত ২৯ ডিসেম্বর রাতে আছাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। ভিকটিমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement

ধর্ষণ প্রতিবন্ধী

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম