Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশঝাড়ের ভেতর ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৯:৫৪ পিএম

বাঁশঝাড়ের ভেতর ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ

Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি বাঁশঝাড় থেকে সনাতন বর্মণ (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর (আংড়া) গ্রামের একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সনাতন বর্মণ একই ইউনিয়নের খোরদ্দা গ্রামের নবদ্বীপ চন্দ্র মহন্তের ছেলে। সে বাগজানা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতকরা ওই বাঁশঝাড়ের ভেতর তার লাশ ফেলে রেখে পালিয়ে গেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, স্কুলছাত্র সনাতন বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে শনিবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর ওই রাতে সে আর নিজ বাড়িতে ফিরে আসেনি। রোববার সকালে পশ্চিম রামচন্দ্রপুর-আংড়া এলাকার একটি বাঁশঝাড়ে সনাতনের লাশ দেখে এলাকাবাসী পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

Advertisement

জয়পুরহাট

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম