Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণের চেষ্টায় কৃষক লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ১০:২০ পিএম

শিশু ধর্ষণের চেষ্টায় কৃষক লীগ নেতা গ্রেফতার

Advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দিনমজুরের কন্যা শিশুকে (৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউছুপ মানিক (৫৫) নামে কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামে গাইনবাড়ির উত্তরপাশে বাগানের ভেতর এ ঘটনা ঘটে।

মানিক একই এলাকার মৃত শেখ আহাম্মদের ছেলে। মানিক স্থানীয় কৃষক লীগের নেতা। 

এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে রাস্তায় বের হয়। এ সময় টাকার লোভ দেখিয়ে কৃষক লীগ নেতা ইউছুপ মানিক ওই এলাকার গাইন বাড়ির উত্তর পাশে একটি বাগানে শিশুটিকে নিয়ে যায়। শিশুকে ধর্ষণ চেষ্টার সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মানিককে আটক করে পুলিশকে সংবাদ দেন। পুলিশ বিকালে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শিশুর দিনমজুর পিতা সন্ধ্যায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযুক্ত মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. জাহেদুল হক রনি জানান, শিশু ধর্ষণের চেষ্টায় মানিককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম