Logo
Logo
×
   

সারাদেশ

ফুসলিয়ে ক্ষেতে নিয়ে সাত বছরের শিশু ধর্ষণ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১০:৫৯ পিএম

ফুসলিয়ে ক্ষেতে নিয়ে সাত বছরের শিশু ধর্ষণ

জামালপুর সদরের ঘোড়াধাপে ফুসলিয়ে ক্ষেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান ফরহাদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ শিশুটিকে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বখাটে ফরহাদ একই গ্রামের শেখ বাড়ির আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামের বখাটে যুবক ফরহাদ বুধবার বেলা আড়াইটার দিকে প্রতিবেশী এক দরিদ্র পরিবারের সাত বছরের কন্যাশিশুকে ফুসলিয়ে রাস্তার পাশের ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ফরহাদ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষক ফরহাদকে ধরার জন্য ঘোড়াধাপ বাজারসহ বিভিন্ন স্থানে পাহারা বসান গ্রামবাসী।

ঘণ্টাখানেক পর বেলা সাড়ে ৩টার দিকে ধর্ষক ফরহাদ স্থানীয় ঘোড়াধাপ বাজারে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর সময় পুলিশ ও স্থানীয়রা তাকে আটক করে। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দেন।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক টিপু সুলতান বলেন, সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ফরহাদকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গুরুতর অসুস্থ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আটক ফরহাদকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম