Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নায়িকা বানানোর কথা বলে বাসায় নিয়ে কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ১০:৫৩ পিএম

নায়িকা বানানোর কথা বলে বাসায় নিয়ে কিশোরীকে ধর্ষণ

অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত

Advertisement

রূপালী পর্দার নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে যশোরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঝিকরগাছার প্রান্ত নামে এক যুবক গত বৃহস্পতিবার তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই কিশোরী ঝিরকগাছার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত যশোরের কাজীপাড়ার বাসিন্দা। তবে তিনি ঝিকরগাছায় তার মামা কাজল রায়হানের বাড়িতে থাকেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অন্তত সাতটি মামলা রয়েছে। 

ঝিকরগাছা থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, অভি ইসলাম প্রান্তের এক আত্মীয়র রাজধানীতে অ্যাড ফার্ম রয়েছে। সেখানে কাজের মাধ্যমে মিডিয়ায় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়ার কথা বলে প্রান্ত ওই ছাত্রীকে তার ওই আত্মীয়র বাসায় যেতে বলে। তার কথামতো গত বৃহস্পতিবার বিকালে ওই বাড়িতে গেলে প্রান্ত তাকে জোর করে ধর্ষণ করে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রী নিজেই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা যাচাই করে আইনগত পদক্ষেপ নেব।

Advertisement

যশোর ধর্ষণ অভি ইসলাম প্রান্ত

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম