Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্র ইয়াছিনের

Advertisement

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০২:৪১ পিএম

৩৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্র ইয়াছিনের

ইয়াছিন। ছবি: যুগান্তর

Advertisement

মাগুরার মহম্মদপুরে ঢুষরাইল আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসার ইয়াছিন মিয়া (১৩) নামে এক ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। ইয়াছিন উপজেলার ঢুষরাইল গ্রামের সেলিম মোল্যার ছেলে।

এ ঘটনায় ওই ছাত্রের বাবা সেলিম মোল্যা মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, ইয়াছিন ঢুষরাইল আনোয়ারুল উলুম কওমি মাদ্রাসার হিফজ বিভাগে পড়ত। নিখোঁজ হওয়ার ৩৫ দিন আগে গত ২২ ডিসেম্বর ২০২০ তারিখ বিকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি।

ইয়াছিনের বাবা সেলিম মোল্যা জানান, বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনের বাড়ি খুঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে তারা উদ্ধারের চেষ্টা করছে।

মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদ্রাসার নিকটে যেসব ছাত্রের বাড়ি, তারা খাবার আনতে বা বিকালে বাড়ি যায়। ওই দিন ইয়াছিন বিকালে বাড়ি গিয়েছিল। পরে আর মাদ্রাসায় আসেনি।

মহম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।

Advertisement

মাগুরা মহাম্মদপুর নিখোঁজ ছাত্র

Advertisement

আরও পড়ুন

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

সাংবাদিককে অপহরণ ও বিবস্ত্র করে নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম