Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সন্তানের জন্য তেল মালিশের কথা বলে গৃহবধূকে কবিরাজের ধর্ষণ

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩২ পিএম

সন্তানের জন্য তেল মালিশের কথা বলে গৃহবধূকে কবিরাজের ধর্ষণ

Advertisement

বন্দরে সন্তানের জন্য তেল মালিশের কথা বলে ভণ্ড কবিরাজ কর্তৃক দিন দুপুরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বন্দরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার গৃহবধূ সোমবার রাতে বিষয়টি তার স্বামীকে জানান। পরে মঙ্গলবার বিকালে কবিরাজ কামালকে (৫৮) আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী।

ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী জানান, বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভণ্ড কবিরাজ কামাল মিয়া তার পূর্ব পরিচিত। এ সুবাদে সে মাঝে মধ্যে তার বাসায় আসত। দুই বছর আগে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকে সন্তান না হওয়ায় এ বিষয়ে তিনি কবিরাজ কামাল মিয়ার সঙ্গে আলাপ করেন। এক পর্যায়ে কামাল মিয়া জানান তিনি চিকিৎসা দিলে সন্তান হবে। তিনি   স্ত্রীকে চিকিৎসা করাতে রাজি হন।

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় কবিরাজ কামাল মিয়া তার বাসায় আসে। এ সময় তিনি বাসায় ছিলেন না। খালি বাসায় স্ত্রীকে ঝাড়-ফুঁক দিয়ে বিছানায় শুতে বলে কামাল। এরপর তেল মালিশের কথা বলে স্ত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার এসআই মোদ্দাচ্ছের বলেন, কবিরাজ কর্তৃক গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযোগটি নিবিড়ভাবে তদন্ত করে দেখছি। ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম