Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিপন্ন নিশিবক উদ্ধার

Advertisement

Icon

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৪ পিএম

বিপন্ন নিশিবক উদ্ধার

উদ্ধার নিশিবক। ছবি: যুগান্তর

Advertisement

বিপন্ন প্রজাতির একটি অসুস্থ নিশিবক সাতছড়ি জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী বেজুরা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য রেনু বেগম এটি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করেন। 

পাখিটি অসুস্থ হওয়ার কারণে মঙ্গলবার এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। এটিকে প্রয়োজনীয় চিকিৎসার পর বনে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা মাহমুদ হোসেন। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সাতছড়ির জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মোহাম্মদ রোকাম উদ্দিন বলেন, সিএমসির সদস্য রেনু বেগম সোমবার বিকালে তার মেয়ের বাড়ি বেজুরা গ্রাম থেকে নিশিবক পাখি উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করার আমাদের কাছে হস্তান্তর করেন। 

কিন্তু পাখিটি উড়তে না পারায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে পাখিটিকে শ্রীমঙ্গলে জানকিছড়া ক্যাম্পে অবস্থিত বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জানান, এটি নিশিবক। ইংরেজি নাম ইন্ডিয়ান নাইট হেরন। তবে ব্ল্যাক ক্রাউন নাইট হেরন নামেও পরিচিত। এরা নিশাচর পাখি। এপ্রিল-জুন এদের প্রজনন মৌসুম। এরা একই গাছে দলবদ্ধভাবে বাসা বানায়। কম বয়সে এদের রং ধূসর হয়।

Advertisement

নিশিবক সাতছড়ি

Advertisement

আরও পড়ুন

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

ভেরিফিকেশনে বাদ পড়া রাবির সেই জাহিদ পেলেন প্রাথমিকের নিয়োগপত্র

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ

১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী আজাদ

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী আজাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম