Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করাল বান্ধবী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও 

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪ পিএম

বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করাল বান্ধবী

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর উত্তরপাড়া গ্রামে বান্ধবীর সহযোগিতায় এক কিশোরীকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বিকালে ইসমাঈল নামের এক যুবক তার নিজ বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে ধর্ষিত ওই কিশোরীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলার কাঁচপুর উত্তরপাড়া গ্রামের আল আমিন মিয়ার মেয়ে লামিয়া আক্তার আমার মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী। আমি ও আমার স্বামী কাজে চলে যাওয়ার পর লামিয়া আমাদের বাড়িতে নিয়মিতভাবে যাতায়াত করতো ও আমার মেয়ের বান্ধবী হিসেবে যোগাযোগ রক্ষা করত। সোমবার বিকালে লামিয়া আমাদের বাড়িতে এসে তার চাচা একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইসমাঈল মিয়ার বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে যায়।

সেখানে কৌশলে লামিয়ার সহযোগিতায় আমার মেয়েকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ইসমাইল ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ঘুম থেকে জেগে ওই আমার মেয়ে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।  এ বিষয়টি বাড়িতে গিয়ে ধর্ষিত কিশোরী তার মাকে অবহিত করে।

এদিকে মামলা দায়েরের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ চিকিৎসার জন্য ওই কিশোরীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম