Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবেশীর বসতঘরে গৃহবধূর বস্তাবন্দি লাশ

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫২ পিএম

প্রতিবেশীর বসতঘরে গৃহবধূর বস্তাবন্দি লাশ

ফাইল ছবি

Advertisement

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রতিবেশীর বসতঘর থেকে হাত-পা, মুখ বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শুক্লা সাহা (৪০)।

মঙ্গলবার বিকালে দুর্গাপুর উপজেলার কাকরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার এলাকার কংস নদীর তীরে আসাদ মিয়ার ঘর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শুক্লা সাহা ঝাঞ্জাইল এলাকার সুকুমার সাহার স্ত্রী।

এদিকে মরদেহ উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আটকরা হলেন– ওই ঘরের মালিক আসাদ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৩৫) ও ছেলে হৃদয় মিয়া (১৫) এবং শুক্লা সাহার বিয়াই একই এলাকার পৃথিশ পাল।

দুর্গাপুর থানার এসআই সৌরভ সাহা জানান, শুক্লা সাহা মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে কংস নদীতে গোসলে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণেও ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়ির আসাদ মিয়ার বসতঘরে যায় তার স্বজনরা।

পরে ঘরে সন্দেহজনকভাবে পাটের বস্তা খুলে হাত-পা মুখ বাঁধা অবস্থায় শুক্লার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম জানান, শুক্লা সাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ও তার মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি।

Advertisement

নেত্রকোনা দুর্গাপুর নিহত নারী

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম