Logo
Logo
×
   

সারাদেশ

কিশোরের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭ পিএম

কিশোরের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরের (১৩) ধর্ষণে কিশোরী (১৫) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত কিশোর ফতুল্লার শাসনগাঁও এলাকার জাহাঙ্গীরের ছেলে।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় ওই কিশোরীর সঙ্গে কিশোরের প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্কে প্রায়ই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। এতে কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নারায়ণগঞ্জ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম