Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাত-পা বেঁধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৪ পিএম

হাত-পা বেঁধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

Advertisement

নোয়াখালীর সোনাইমুড়ীর বাগপাচরা গ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১০)  হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাজবীর (১৮) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় উপজেলার বাগপাচরা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে পুলিশ এ খবর পেয়ে ধর্ষণ চেষ্টাকারী এলাকার মৌলভীবাড়ির মেছের আলীর ছেলে তাজবীরকে গ্রেফতার করে। তাজবীরের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ভিকটিম স্থানীয় নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা একজন রাজমিস্ত্রি এবং তাদের বাড়ি রাজশাহী জেলায়।

এলাকাবাসী জানান, ভুক্তভোগী ছাত্রী বাবা ও মাসহ ওই এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে। ছাত্রীর বাবা এলাকায় বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। শনিবার সকাল ১০টায় বখাটে কিশোর তাজবীর ওই কিশোরীকে একা পেয়ে পার্শ্ববর্তী বাগানে নিয়ে হাত ও পা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে কিশোর পালিয়ে যায়।


এলাকাবাসী জানান, অভিযুক্ত কিশোর ওই এলাকার একটি কিশোর গ্যাংয়ের সেকেন্ড-ইন কমান্ড। তার বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্তসহ নানা অপকর্মের অভিযোগ করেছেন এলাকাবাসী। 

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে তাজবীরকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম