Logo
Logo
×
   

সারাদেশ

সাত শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১০:৩৮ পিএম

সাত শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

চট্টগ্রামে সাত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাজিম উদ্দিন (৪১) নামে এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে অবস্থিত রহমানিয়া তাহফিজুল কোরআন বালক-বালিকা একাডেমি নামে এক মাদ্রাসায় পুলিশ অভিযান চালায়। এ সময় যৌন নিপীড়নের শিকার সাত শিশুকেও পুলিশ উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া যুগান্তরকে বলেন, ওই মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে গেলে আরও ছয় ছাত্র একই অভিযোগ করে। অভিযোগকারী ছাত্রদের বয়স ১০-১৩ বছরের মধ্যে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, বলৎকারের শিকার ছাত্ররা ওই মাদ্রাসার হেফজখানার ছাত্র। ২০১৯ সাল থেকে এ মাদ্রাসার ছাত্রদের নির্যাতন করে কখনো শিকলে বন্দি করে রেখে পর্যায়ক্রমে নাজিম উদ্দিন বলাৎকার করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম