Logo
Logo
×
   

সারাদেশ

গোসলখানায় ঢুকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১০:৪৩ পিএম

গোসলখানায় ঢুকে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

জামালপুরের মাদারগঞ্জে চরনাংলা গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষিত হয়েছে। বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা জানান, তার স্বামী চট্টগ্রামে ইটভাটায় শ্রমিকের কাজ করেন। রোববার তিনি মরিচ তোলার শ্রমিকের কাজ করতে যান। দুপুরে তার মেয়ে (১২) বাড়িতে গোসল করার সময় প্রতিবেশী রশিদুল্লাহ সরকারের বখাটে ছেলে বাবু অতর্কিতে গোসলখানায় ঢুকে মেয়ের উড়না মুখে চেপে ধরে ধর্ষণ করে।

একপর্যায়ে মেয়ের চিৎকারে অপর প্রতিবেশী মোতালেব মিয়া এসে ধর্ষক বাবুকে ধরে ফেলে। এ সময় বাবু মোতালেবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়।

ঘটনার দিনই গ্রামের মাতবর খলিলউল্লাহ ওরফে খলিল মেম্বারসহ অন্য মাতবররা ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দেওয়াসহ মোটা অংকের কাবিননামা ও জমিজমা লিখে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে ধর্ষিতার মাকে মামলা করতে নিষেধ করেন। কিন্তু তিন দিনেও কোনো মীমাংসার ব্যবস্থা না করায় বুধবার ধর্ষক মুন্না সরকার বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবারই ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে ধর্ষিতার মা জানান।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম