Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্জন রাস্তায় একা পেয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৬:১২ পিএম

নির্জন রাস্তায় একা পেয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে নির্জন রাস্তায় একা পেয়ে এক গার্মেন্টস কর্মীকে (২২) ধর্ষণের চেষ্টাকালে রিয়াজউদ্দিন (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রিয়াজউদ্দিন কুমিল্লার দাউদকান্দির সরকার কান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার গার্মেন্টস ছুটি হওয়ার পর রাত ৮টার দিকে ওই গার্মেন্টস কর্মী দাসেরগাঁ- লাঙ্গলবন্দ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দাসেরগাঁ এলাকায় নির্জন রাস্তায় একা পেয়ে রিয়াজউদ্দিন গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রিয়াজউদ্দিনকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম