Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছদ্মনামে মোবাইলে প্রেম, ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১১:০৯ পিএম

ছদ্মনামে মোবাইলে প্রেম, ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

Advertisement

যশোরের বাঘারপাড়ায় ছদ্মনামে মোবাইল ফোনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রিয়াদ সরদার (৩০)। এরপর ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।

সোমবার ওই ছাত্রীর মা বাঘারপাড়া থানায় মামলা করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত রিয়াদ সরদারসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামি করা হয়েছে।

রিয়াদ বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে। রোববার সন্ধ্যায় উপজেলার হাবুল্যা এলাকার এক ব্যক্তির বাঁশবাগানে ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক মাস আগে যশোর সদরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সাথে  মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে রিয়াদ সরদার। এই সম্পর্কের সূত্র ধরে রোববার সন্ধ্যায় ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় নিয়ে আসে রিয়াদ। সেখান থেকে কৌশলে একটি বাঁশ বাগানের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে রিয়াদ। এ ঘটনায় সহযোগী ছিল আরও কয়েকজন।

সোমবার রাতে যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ভিকটিমের পরিবার প্রথমে কোতোয়ালি থানায় অভিযোগ দিতে যায়। ঘটনাস্থল বাঘারপাড়া হওয়ায় পরবর্তীতে তাদের সেখানে পাঠানো হয়।

তিনি জানান, বাঘারপাড়া থানা পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত করে দেখেন ভিকটিমের দেওয়া প্রধান অভিযুক্তের নাম ভুল। সেটি যাচাই করে চিহ্নিত করা হয়েছে। প্রধান অভিযুক্ত ছদ্মনামে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একাধিক সহযোগী ছিল। একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের নামে সোমবার মামলা রেকর্ড হয়েছে।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম