Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইমাম-মুয়াজ্জিনকে খাওয়ানো নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০

Advertisement

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৬:৩৪ এএম

ইমাম-মুয়াজ্জিনকে খাওয়ানো নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪০

Advertisement

সুনামগঞ্জের ছাতকে ইমাম-মুয়াজ্জিনকে খাওয়ানো নিয়ে প্রতিপক্ষের হামলায় দুইজন গুলিবিদ্ধ ও নারী, শিশুসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার বাদ-জুমা উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার ঘটনার খবর পেয়ে ছাতক থানার জাহিদপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাদ-জুমা মুক্তারপুর গ্রামের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে একই গ্রামের রইছ আলীর বাড়িতে খাবার খাওয়াতে চাইলে বাধা দেন গ্রামবাসী। এ বিষয় নিয়ে ইসলাম উদ্দীনের সঙ্গে একই গ্রামের কালারাজা, আব্দুল খালিক, আব্দুল আলিম গংদের কথা কাটা-কাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে চরম উত্তেজনা বিরাজ করে ও একপর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে।

পরে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে পৌঁছামাত্রই ইসলাম উদ্দীনের চাচা মন্তাজ আলীর বাড়িতে দেশীয় অস্ত্র ও পাখি শিকারের বন্দুক দিয়ে হামলা করেছেন প্রতিপক্ষের লোকজন। এ সময় ঘরের টিনে ইট-পাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাংচুর করে।

এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ও নারী, শিশুসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। আহতদের মধ্যে গুরুতর ১৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পলাশ দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

সুনামগঞ্জ

Advertisement

আরও পড়ুন

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম