Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৯ মাসের সন্তানকে গলা কেটে হত্যায় মায়ের যাবজ্জীবন

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০২:৪৬ পিএম

৯ মাসের সন্তানকে গলা কেটে হত্যায় মায়ের যাবজ্জীবন

ফাইল ছবি

Advertisement

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে ৯ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তা খাতুন (২১) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মুক্তা খাতুন (২১)। তার বাড়ি উপজেলার জোতপাড়া গ্রামে।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে ৯ মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন মুক্তা খাতুন। নিহত ওই শিশুর নাম মাহমুদ উল্লাহ।

এর একদিন পর ২৯ এপ্রিল এ ঘটনায় বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা আবদুল্লাহ আল মামুন।

Advertisement

হত্যা মামলা সিরাজগঞ্জ শিশু

Advertisement

আরও পড়ুন

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের ৩ দিনের আলটিমেটাম

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম