Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঘেরে মিলল ১ কেজি ওজনের ৮ ইলিশ! (ভিডিও)

Advertisement

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০১:৩৯ পিএম

ঘেরে মিলল ১ কেজি ওজনের ৮ ইলিশ! (ভিডিও)

ছবি: যুগান্তর

Advertisement

বদ্ধ জলাশয়ে ইলিশ মাছ চাষ নিয়ে ব্যাপক গবেষণার কাজে বড় ধরনের সফলতা আনার সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ একটি মাছের ঘেরে পাওয়া গেছে এক কেজি ওজনের আটটি ইলিশ।

শুক্রবার ভোলার চরফ্যাসন উপজেলায় চর কুকরি মুকরিতে চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে ওই মাছগুলো পাওয়া যায়।

উন্নয়নকর্মী আনিচ হাওলাদার জানান, সকালে চর কুকরি মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলার সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে।

আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে আসেন।

তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে। ইলিশ সামুদ্রিক মাছ হলেও পুকুর বা ঘেরেও এই মাছের চাষ নিয়ে হচ্ছে নানা গবেষণা।

আবদ্ধ জলাশয়ে বাণিজ্যিকভাবে এই মাছ চাষ সম্ভব নয় বলে মত মৎস্য বিজ্ঞানীদের।

কেউ কেউ পুকুরের মতো আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষ করার চমক দেখালেও এটাকে বাণিজ্যিক রূপ দেয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত।

তবে ঘের মালিক চরফ্যাশন চেয়ারম্যান আবুল হাসেম মঞ্জু ঘটনাস্থলে ছিলেন না। তিনি মাছ দেখেননি তবে শুনেছেন, তার ঘেরে এক কেজি ওজনের ইলিশ পাওয়া গেছে।

 

Advertisement

ঘের মিলল ওজন ইলিশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম