Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফোন ফেরত দিতে গিয়ে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১০:৪৪ পিএম

ফোন ফেরত দিতে গিয়ে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

Advertisement

কুমিল্লায় ফোন ফেরত দিতে গিয়ে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। শান্ত (১৯) নামে এক তরুণ পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকালে শান্তর ঘরে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে রোববার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শান্ত নগরীর ডুলিপাড়া এলাকার একটি বাসার ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে। সে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কাজ করে বলে জানা গেছে।
  
এ ঘটনার খবর পেয়ে রাতেই অভিযুক্ত তরুণকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে রোববার সকালে ওই তরুণকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা।

রোববার বিকালে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, নির্যাতিতা ও অভিযুক্ত তরুণ দুজনই একই বাড়ির পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করে। শনিবার বিকালে ওই তরুণের মোবাইল ফোন থেকে গান সংগ্রহ করতে তার ফোনটি নেয় নির্যাতিতা। পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ তার বাসায় কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে জেনেছি। থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত তরুণকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement

কুমিল্লা

Advertisement

আরও পড়ুন

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

ঘরের একপাশে স্বামীর কবর, অন্যপাশে বসবাস করছেন স্ত্রী

অভিমানে রাজনীতি ছাড়ছেন সীতাকুণ্ডের ছাত্রদল নেতা

অভিমানে রাজনীতি ছাড়ছেন সীতাকুণ্ডের ছাত্রদল নেতা

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের টিকটক ভাইরাল, তদন্ত কমিটি গঠন

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের টিকটক ভাইরাল, তদন্ত কমিটি গঠন

যুবদল কর্মী হত্যা মামলায় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

যুবদল কর্মী হত্যা মামলায় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম