Logo
Logo
×
   

সারাদেশ

শিক্ষককে নতুন জামা দেখাতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৯:২৯ পিএম

শিক্ষককে নতুন জামা দেখাতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

ঢাকার আশুলিয়ায় মাদ্রাসার শিক্ষককে নতুন জামা দেখাতে গিয়ে ৪ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রাতেই শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা-বাবা জানান, ভাদাইল মধ্যপাড়া এলাকার তিনতলা বাড়ির দ্বিতীয়তলায় ভাড়া থেকে একটি কারখানায় চাকরি করেন তারা। ওই ভবনের তৃতীয়তলায় একটি মাদ্রাসা রয়েছে। রাতে ওই মাদ্রাসায় শিক্ষকরা থাকেন। 

তাদের ৪ বছরের কন্যাশিশু মাঝে মধ্যে ওই মাদ্রাসার হুজুরের ভাতিজার সঙ্গে খেলাধুলা করতে মাদ্রাসায় যেত। শুক্রবার রাতে মার্কেট থেকে শিশুটির জন্য একটি নতুন জামা এনে পরিয়ে দিলে খুশিতে সে ওই মাদ্রাসার শিক্ষক আউয়ালকে দেখাতে যায়। 

এ সময় শিক্ষক আউয়াল শিশুকে ধর্ষণ করে। মেয়েটি বাসায় এসে যন্ত্রণায় কান্না করে তার মাকে বিষয়টি খুলে বলে। পরে আশপাশের নারীদের ডেকে এনে শিশুটিকে পরীক্ষা করে দেখলে তারা ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন। পরে আশুলিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ শিশু নির্যাতনকারী শিক্ষক আউয়ালকে আটক করে।

আটককৃত শিক্ষক আউয়াল শিশুটিকে নির্যাতনের কথা স্বীকার করেছে। শনিবার সকালে আউয়ালকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মো. মিলন ফকির জানান, ভাদাইল মধ্যপাড়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ৪ বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম