Logo
Logo
×
   

সারাদেশ

গোপালগঞ্জে ‘পাগল’ পিটিয়ে বিপাকে ইমাম 

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ০২:৫২ পিএম

গোপালগঞ্জে ‘পাগল’ পিটিয়ে বিপাকে ইমাম 

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ‘পাগলকে’ মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুল গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ দাড়িয়ার ছেলে। তিনি উপজেলার পিংগলিয়া এলাকার একটি মসজিদের ইমাম। 

কাশিয়ানী থানার এসআই জুনায়েদ হোসেন জানান, একজন পাগলকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাগলকে মারধর করায় উত্তেজিত এলাকাবাসী ইমামকে মারতে উদ্যত হয়। আমরা বিক্ষুব্ধ জনতার হাত থেকে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের শারীরিক অবস্থা দেখতে গেলে তাকে হাসপাতালে পাওয়া যায়নি।

পাগল ইমাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম