Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টা

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ০৫:০৩ পিএম

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টা

Advertisement

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টা করেছে হোটেলের এক কর্মচারী। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় হোটেল কর্মচারী শাহীনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে ওই নারী বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর দরগাহ গেটের নুরহাজান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারীর দরজায় কড়া নাড়ে কর্মচারী শাহীন। প্রবাসী নারী দরজা খুলতেই শাহীন তার সঙ্গে শ্লীলতাহানির জন্য ধস্তাধস্তি শুরু করে। 

ওই সময় ওই নারীর চিৎকারে আশপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে শাহীনের কবল থেকে তাকে উদ্ধার করেন। পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ শুক্রবার বিকালে যুগান্তরকে জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নুরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ ও রয়েল প্লামে ১০ জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Advertisement

সিলেট করোনা কোয়ারেন্টিন

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম