Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাতক থানায় হেফাজত নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ, বাজারে ভাঙচুর

Advertisement

Icon

যুগা্ন্তর ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০১:৪০ এএম

ছাতক থানায় হেফাজত নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপ, বাজারে ভাঙচুর

Advertisement

সুনামগঞ্জের ছাতক থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় এ সময় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া উপজেলা শহরের বাজারে ভাঙচুরও চালান তারা।

শনিবার রাত ৯টার দিকে হামলা ও ভাঙচুরের এসব ঘটনা ঘটে। ছাতক থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘অবরুদ্ধ’ হয়েছেন— এমন খবরে রাত ৯য়টার দিকে ছাতক পৌর শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন তার অনুসারীরা। মিছিলগুলো একত্র হয়ে থানার সামনে যায়। একপর্যায়ে মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। এ সময় ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে।

এছাড়া হেফাজতের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

ভাঙচুর

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম