Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের নিমন্ত্রণে এসে কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৮:৩৯ পিএম

বিয়ের নিমন্ত্রণে এসে কিশোরীকে ধর্ষণ

Advertisement

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিয়ের নিমন্ত্রণে এসে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় নূর হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে সেনবাগ উপজেলা থেকে ধর্ষক নুর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূর হোসেন সেনবাগ উপজেলার খাজুরিয়া এলাকার আহছান উল্যার ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, নুর হোসেন দুই দিন আগে সেনবাগ থেকে সোনাইমুড়ী বজরা ইউনিয়নে তাদের (কিশোরীর) বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে আসে। ওই বিয়েতে কিশোরীর সঙ্গে পরিচয় হয় নূরের। 

শনিবার সন্ধ্যায় নূর হোসেন ওই কিশোরীকে কৌশলে বাড়ির গোয়াল ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নূর হোসেন পালিয়ে যায়। 

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বোন বাদী হয়ে নুর হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। রোববার সকালে অভিযান চালিয়ে নূর হোসেনকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নোয়াখালী সোনাইমুড়ি

Advertisement

আরও পড়ুন

ঘুসের হাট বসানো সেই সানজিদা ও সুরাইয়া প্রত্যাহার, চালক বরখাস্ত

ঘুসের হাট বসানো সেই সানজিদা ও সুরাইয়া প্রত্যাহার, চালক বরখাস্ত

আটকে রেখে নারীকে ধর্ষণ, ভুয়া ডাক্তার আজিজুল গ্রেফতার

আটকে রেখে নারীকে ধর্ষণ, ভুয়া ডাক্তার আজিজুল গ্রেফতার

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

ভাড়ায় মারামারি করতে গিয়ে মৃত্যুতে বৃষ্টির মতো বোমা, ২০ বাড়িতে আগুন

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম