Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Advertisement

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৩:০১ পিএম

মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

Advertisement

হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পদ হারালেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল আলাল। 

বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, আলাল তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের।  এর পর তাকে বহিষ্কার করা হয়। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু যুগান্তরকে জানান, হেফাজত নেতাকর্মীরা দেশজুড়ে যে তাণ্ডব ও নৈরাজ্য চালিয়েছে, তাদের সঙ্গে সে হাত মিলিয়েছে।

Advertisement

মামুনুল পদ স্বেচ্ছাসেবক লীগ নেতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম