Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

Advertisement

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১০:১৯ পিএম

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে ডেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় ধর্ষককে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। 

পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ ধর্ষক শ্রী গোবিন্দকে (৪০) আসামি করে শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। ধর্ষক গোবিন্দ উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামের মৃত মনার ছেলে। ধর্ষণের এ ঘটনাটি ঘটে বুধবার রাতে বাইশল্লা গ্রামে।

এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক ওই গৃহবধূকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই মধ্যে তাদের মাঝে ভাবের আদান-প্রদান হলে সর্বশেষ বুধবার তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় বাইশল্লা গ্রামের জয়রামের বাড়িতে। সেখানে বিয়ে না করে জোর করে গৃহবধূকে ধর্ষণ করা হয়। 

এ সময় গৃহবধূর চিৎকারে ছুটে আসেন পাড়াপড়শিরা। হাতেনাতে ধর্ষককে আটক করে প্রথমে ইউনিয়ন পরিষদে নিয়ে যান প্রতিবেশীরা। পরে ইউপি চেয়ারম্যানের পরামর্শে ধর্ষক গোবিন্দকে পুলিশে সোপর্দ করেন তারা।

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈম জানান, কিছু জনতা ধর্ষককে আটক করে তার কাছে নিয়ে আসলে তিনি পুলিশে সোপর্দ করার পরামর্শ দেন।

ওসি হুমায়ন কবির জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক গোবিন্দকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

নওগাঁ ধর্ষণ গৃহবধূ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম