Logo
Logo
×
   

সারাদেশ

স্বামী বাজারে, ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৭:১৫ পিএম

স্বামী বাজারে, ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামী বাজারে থাকার সুযোগে (২৫) বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ করেছে হাফিজুল নামে এক যুবক। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন গড়ায়টুপি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার রাত ৯টায় ধর্ষক হাফিজুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। আটক হাফিজুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়ায়টুপি ইউনিয়নের জামাত আলী মণ্ডলের ছেলে।
 
ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ১২২ ধারায় জবানবন্দি রেকর্ডপূর্বক মেডিকেল পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দর্শনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

গৃহবধূর স্বামী বলেন, আমি রোববার রাত ৮টায় স্থানীয় বাজারে ছিলাম। আমার স্ত্রী ও আমার ছোট দুই সন্তান বাসায় ছিল। আমার বাসায় না থাকার সুযোগ নিয়ে লম্পট হাফিজুল ইসলাম (৩২) ঘরে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় দর্শনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি।

এ ব্যাপারে দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান কাজল জানান, মামলা দায়ের হলে ধর্ষক হাফিজুল ইসলামকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে ১২২ ধারায় জবানবন্দি রেকর্ডপূর্বক ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম