Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অনৈতিক সম্পর্কে সায় না দেয়ায় কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ০৫:৪৯ পিএম

অনৈতিক সম্পর্কে সায় না দেয়ায় কিশোরীকে ধর্ষণ

Advertisement

নওগাঁর নিয়ামতপুরে বিয়ের আশ্বাস দিয়ে অনৈতিক সম্পর্ক সায় না দেয়ায় এক প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেমিক তারেককে (১৯) আসামি করে বুধবার নিয়ামতপুর থানায় মামলা করেছেন ওই কিশোরী।  মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

তারেক উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের শালবাড়ী (ডাঙ্গাপাড়া) গ্রামের মন্তাজের ছেলে। 

অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা-মা গার্মেন্টস শ্রমিক হওয়ায় ঢাকায় থাকেন। আর দাদীর কাছে থাকেনেওই তরুণী। প্রায় এক বছর ধরে তারেকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আগে তার সঙ্গে অনৈতিক করতে চায় তারেক। কিন্তু বিয়ের আগে কোনো সম্পর্ক নয় বলে বারবার ফিরিয়ে দিতো তারেককে।

মঙ্গলবার ওই কিশোরী কন্যা সন্ধ্যার পর একই গ্রামের চাচার বাড়িতে যাওয়ার পথে তারেক তার পথ রোধ করে বিয়ের কথা বলে নিয়ে যায়। পরে তাকে জোর করে ওই গ্রামের একটি কবরস্থানের আমতলায় ধর্ষণ করে পালিয়ে যায় সে।

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কিশোরী বুধবার নিজে বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য আধুনিক সদর হাসপাতাল নওগাঁয় পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষক তারেককে গ্রেফতারের সকল প্রকার পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

নওগাঁ

Advertisement

আরও পড়ুন

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম