Logo
Logo
×
   

সারাদেশ

হাত-পা বেঁধে আট বছরের শিশুকে ধর্ষণ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১০:১৮ পিএম

হাত-পা বেঁধে আট বছরের শিশুকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় আট বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে মো. হুমায়ুন (২৪) নামে এক যুবককে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখে গ্রামবাসী।

বুধবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে এ ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে।

জানা গেছে, সন্ধ্যায় ওই শিশু কন্যাকে জাপটে ধরে বেড়িবাঁধের বাইরের জঙ্গলে নিয়ে হাত-পা বেধে ধর্ষণ করে হুমায়ুন। মেয়ের ডাক-চিৎকারে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে শিকলে বেঁধে রাখে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম