Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদের ইমামতি করা নিয়ে সংঘর্ষ, আহত ৭

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৬:২০ পিএম

মসজিদের ইমামতি করা নিয়ে সংঘর্ষ, আহত ৭

Advertisement

নাটোরের বড়াইগ্রামে মসজিদের ইমামতি করাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিয়া গ্রামপ্রধান শুকচাঁদ আলী স্থানীয় পশ্চিমপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামকে নামাজ পড়াতে নিষেধ করে জোরপূর্বক নিজেই ইমামতি করা শুরু করেন। বুধবার জোহরের নামাজের সময় গ্রামের বাসিন্দারা এর প্রতিবাদ করেন এবং নির্ধারিত ইমামকে দিয়েই নামাজ পড়ান। 

এতে ক্ষিপ্ত হয়ে বিকালে মুসল্লিরা আসরের নামাজের প্রস্তুতি নেয়ার সময় শুকচাঁদের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে কমপক্ষে সাতজন আহত হন। 

আহতদের মধ্যে কদমচিলান গ্রামের মোজাম্মেল হোসেন (৪৫), ঢুলিয়া গ্রামের আজিত প্রামাণিক (৫৫), মজির উদ্দিন (৬৫) ও কাওসার আহমেদকে (২৬) বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই গ্রামের হাফিজুল ইসলাম (৩৫), আব্দুল হালিম (২৮) ও রাহয়ান আলীকে (৩৫) বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত শুকঁচাদ আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। 

তবে বড়াইগ্রাম থানার এসআই কামরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement

নাটোর সংঘর্ষ

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম