Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাজ দেওয়ার কথা বলে ডেকে বাগানে নিয়ে তরুণীকে ধর্ষণ

Advertisement

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৬:৫৩ পিএম

কাজ দেওয়ার কথা বলে ডেকে বাগানে নিয়ে তরুণীকে ধর্ষণ

Advertisement

জয়পুরহাটের পাঁচবিবিতে কাজ দেওয়ার কথা বলে ডেকে বাগানে নিয়ে নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বুধবার রাতে উপজেলার খাসবাট্টা থেকে ছাইদুল রহমান (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ছাইদুল রহমান উপজেলার খাসবাট্টার মৃত আ. মালেকের ছেলে।

থানায় মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। দীর্ঘদিন যাবত মহিলাটি জয়পুরহাটের বিশ্বাসপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন ও হোটেলে শ্রমিকের কাজ করতেন। হোটেলে কাজের সুবাদে ছাইদুলের সঙ্গে মেয়েটির পরিচয় হয়।

লকডাউনের জন্য হোটেল বন্ধ হওয়ায় ওই তরুণী পরিবার নিয়ে বিপাকে পড়েন। এমন অসহায়ত্বের সুযোগে তাকে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে রাতে উপজেলার পাটাবুকা এলাকায় একটি বাগানে ধর্ষণ করে ছাইদুল। পরদিন বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, ছাইদুল রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

জয়পুরহাট

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম