Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুখ চেপে বাগানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করল ভাইয়ের বন্ধু

Advertisement

Icon

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৯:৪৯ পিএম

মুখ চেপে বাগানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করল ভাইয়ের বন্ধু

Advertisement

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতারের পর মুখ চেপে বাগানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেছে তার ভাইয়ের বন্ধু নুর মোহাম্মদ নামে এক তাঁত শ্রমিক। শুক্রবার দুপুরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে নুর মোহাম্মদ পলাতক রয়েছে।

লম্পট নুর মোহাম্মদ ভাঙ্গাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষক নুর মোহাম্মদ কিশোরীর ভাইয়ের বন্ধু। তারা একে অপরের পরিচিত। বৃহস্পতিবার কাজ শেষে সন্ধ্যায় বাড়ি যান ওই সুতাকাটা কিশোরী শ্রমিক। পরে ইফতার করে বাড়ির পাশের দোকানে শ্যাম্পু কিনতে বের হলে নুর মোহাম্মদ তার মুখ চেপে ধরে শালবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ছেড়ে দিলে শুক্রবার ভোরের দিকে বাড়ি ফিরে এসে বিষয়টি তার পরিবারকে অবগত করে।

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান যুগান্তরকে জানান, ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

Advertisement

সিরাজগঞ্জ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম