Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাসায় আটকে রেখে তিন বন্ধু মিলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে রাতভর ধর্ষণ

Advertisement

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১১:৩১ পিএম

বাসায় আটকে রেখে তিন বন্ধু মিলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে রাতভর ধর্ষণ

Advertisement

টাঙ্গাইলের সখীপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে সখীপুর পৌরসভার জামতলা এলাকার একটি বাসায় আটক রেখে তিন বন্ধু মিলে রাতভর ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় বুধবার বিকালে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামি সিয়াম হাসানকে (২১) গ্রেফতার করেছে। ওই গৃহবধূর বাড়ি জেলার ঘাটাইল উপজেলায়।

পুলিশ ও গৃহবধূর বাবার সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বপরিচিত হওয়ায় ওই গৃহবধূকে সিয়াম হাসান ফোন করে সখীপুরে নিয়ে আসেন। পরে পৌরসভার ৬নং ওয়ার্ডে সিয়ামের চাচাতো ভাইয়ের বাসায় আটক রেখে সিয়াম ও তার দুই বন্ধু জয় (২০), সুমন (২১) মিলে জোরপূর্বক রাতভর ধর্ষণ করে। বুধবার ভোরে সিয়াম মোটরসাইকেলযোগে ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দিতে যায়।

এ সময় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে লোকজন সিয়ামকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত গৃহবধূকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূ দুই মাসের অন্তঃসত্ত্বা বলে তার বাবা জানিয়েছে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

টাঙ্গাইল

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম