Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের আশ্বাস দিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ০৫:৫৭ পিএম

বিয়ের আশ্বাস দিয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Advertisement

টাঙ্গাইলের মধুপুরে বিয়ের আশ্বাস দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছে সাবেক রোভার স্কাউড লিডার মেহেদি হাসান। এ অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।

সোমবার ভোর রাতে মধুপুর পৌর শহরের মালাউড়ীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মেহেদি মধুপুর থানার অদূরে মালাউড়ী গ্রামের শামছ উদ্দিন ওরফে সামশু ড্রাইভারের ছেলে। তিনি দীর্ঘদিন রোভার স্কাউটের নেতৃত্বে ছিলেন। 

মধুপুর থানার এসআই জুবাইদুল ইসলাম জানান, মেহেদি হাসানের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরী অভিযোগ করেছে- মেহেদি হাসান এই সুবাদে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক করে। বিয়ের প্রস্তাব দিলে মেহেদি বারবার বিষয়টি এড়িয়ে যায়। সর্বশেষ গত ২১ এপ্রিল কৌশলে মধুপুর রাবার বাগানে বেড়াতে নিয়ে তাকে ধর্ষণ করে। এর পর ২৫ এপ্রিল ওই শিক্ষার্থী বাদী হয়ে অভিযোগ করলে মধুপুর থানায় মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সামাদ জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়েছে। আটক মেহেদিকে আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Advertisement

টাঙ্গাইল

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম