Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে ডেকে নিয়ে ভয় দেখিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১১:০২ পিএম

শিশুকে ডেকে নিয়ে ভয় দেখিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

Advertisement

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার বিজয়নগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো- বিজয়নগর গ্রামের সমর ঘোষের ছেলে অনুপম কুমার ঘোষ (২০) ও প্রতাপ ঘোষের ছেলে অর্ণব কুমার ঘোষ (১৪)। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা সোমবার কোতোয়ালি থানায় মামলা করেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, মামলার পাওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে অনুপম ও অর্ণব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

বাদীর অভিযোগ, গত ২৯ মার্চ বিকেল সোয়া ৪টার দিকে অনুপম ও অর্ণব ওই শিশুকে ডেকে তাদের গ্রামের দোলন ঘোষের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। ভয়ভীতি দেখানোর কারণে মেয়েটি ওই বিষয়ে কাউকে কিছু জানায়নি।

সর্বশেষ গত ২৫ এপ্রিল সকাল সোয়া ১১টার দিকে অনুপম ওই শিশুকে ডেকে আবারো ওই ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে এসে মায়ের কাছে সবকিছু জানায়।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম