Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তারাবির নামাজে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৯:৩৪ পিএম

তারাবির নামাজে গিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

Advertisement

হবিগঞ্জ শহরে তারাবির নামাজে গিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। 

বুধবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মোহনপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোর্ট স্টেশন ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়াসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের মোহনপুর এলাকার আশাব আলীর ছেলে সাব্বির আহমেদ (১০) মোহনপুর উত্তরপাড়া জামে মসজিদে সোমবার তারাবির নামাজ পড়তে যায়। এ সময় ২-৩ যুবক তাকে মারধর করে। বিষয়টি নিয়ে তার অভিভাবক বিচারপ্রার্থী হলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। 

বুধবার রাতে শামীম, কামাল, রুহেল, ইফতি, জামালসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে নামাজ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নুরুল হক ও সাব্বিরের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত নুরুল হক, রুবেল, সাবাজ ও আরিফকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

সদর থানার ওসি মাসুক আলী জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

হবিগঞ্জ সংঘর্ষ

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম