Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে আনসার আল ইসলামের জঙ্গি সদস্য গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১০:৪৩ পিএম

সাভারে আনসার আল ইসলামের জঙ্গি সদস্য গ্রেফতার

Advertisement

ঢাকার সাভারে ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে ব্যাংক কলোনি মহল্লার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩।

গ্রেফতার জঙ্গি সদস্যের নাম মো. সাইফুল ইসলাম (২২)। তিনি নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নাজার বিভাগের শিক্ষকের হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৩ টিকাটুলি, ঢাকার গোয়েন্দা এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কয়েকজন সদস্য সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম নামে এক জঙ্গি সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাইফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জসিম উদ্দিন রাহমানী, তামিম আল আদদানী, আলী হাসান উসামা, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানগণের জিহাদি বক্তব্য শুনে জিহাদের পথে উদ্বুদ্ধ হয়েছে। তারা দেশের বর্তমান নির্বাচনী ও ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করে না এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অভিহিত করে। তারা দেশের সংবিধান ও জাতীয় সংসদকে স্বীকার করে না। তারা নারী নেতৃত্ব বিশ্বাস করে না এবং দেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত জঙ্গি সদস্যকে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

ঢাকা জঙ্গি সংগঠন

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম